শিরোনাম
◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা?

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৪:৩০ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোশাররফের পাশে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেছেন। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত আসরে তিনি এই দলের হয়ে খেলেছেন। দলের কর্ণধার নাফিসা কামাল এবং তার বাবা আ হ ম মোস্তফা কামাল ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন রুবেলের সঙ্গে।

রুবেলের চিকিৎসার খরচবাবদ নগদ টাকাও দেয়া হয়েছে কুমিল্লার পক্ষ থেকে। রুবেলের পারিবারিক সূত্রে জানা গিয়েছে এমন তথ্য। ঠিক কত টাকা দেয়া হয়েছে তা সঠিক জানা না গেলেও, পাঁচ থেকে সাত লাখ টাকার ব্যাপারে জানা গিয়েছে।

মোশাররফের বিষয়ে নাফিসা কামাল বলেন, ‘আমি বর্তমানে ব্যাংককে। মোশাররফ রুবেল আমাদের দলের খেলোয়াড় এবং খুবই ভালো একজন মানুষ। আমরা সার্বক্ষণিক তার ব্যাপারে খোঁজখবর রাখছি। তার স্ত্রীর সঙ্গে আমার নিয়মিতই কথা হচ্ছে। যেকোনো প্রয়োজনে আমরা তার পাশে আছি।’

প্রসঙ্গত গত মঙ্গলবার রুবেলের অপেরশন করা হয়েছে। এখন তার বায়োপসি পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় আছে যেটি পাওয়া যাবে সোমবার।

  • সর্বশেষ