শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৭:৫৬ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তাকে ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চলছে, বললেন সাইবার ক্রাইমের উপকমিশনার

মঈন মোমাররফ : পুলিশের সাইবার ক্রাইম বিভাগ বলছে, মোবাইল ব্যাংকিং সার্ভিস নিয়ে যত অপরাধ হয়, তার খুব সামান্য একটি অংশই তাদের কাছে অভিযোগ করে থাকেন। আবার যারা অভিযোগ করেন, তাদের সবাই মামলা করতে চান না। ২০১৭ সালে মোবাইল ব্যাংকিং সার্ভিস নিয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আসা অভিযোগের সংখ্যা মাত্র ৪২টি, এর মধ্যে মামলা হয়েছিলো ১৮টি। কিন্তু ২০১৮ সালে অভিযোগের সংখ্যা বেড়ে হয়েছে ২১৭টি, আর এর মধ্যে মামলা হয়েছে মাত্র ১০টি।

এ প্রসঙ্গে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার মোঃ আলীমুজ্জামান শুক্রবার বিবিসি বাংলাকে বলেন, ফেসবুক ভিত্তিক প্রতারক দলও আছে, তারা বন্ধুত্ব করে, হয়তো কাউকে বলে যে আপনার নামে বিদেশ থেকে গিফট পাঠানো হয়েছে, ট্যাক্স ও ভ্যাট দিয়ে ডিএইচএল থেকে ছাড়িয়ে নিতে হবে। টাকা লেনদেনের সহজ মাধ্যম হিসেবে মোবাইল ব্যাংকিং যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি এ মাধ্যম ব্যবহার করে প্রতারণা, চাঁদাবাজী এবং মুক্তিপণ আদায়েরও অনেক অভিযোগ তারা পান।

তিনি আরো বলেন, বিভিন্ন ধরণের ফাঁদ পেতে এসব অপরাধ হয়ে থাকে। আমরা যাদের গ্রেপ্তার করেছি, তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি, কয়েকটি ভাগে এদের লোকজন কাজ করে। এরা নিকটস্থ বিকাশের দোকান থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে, এরপর ফোন করে ফাঁদ পাতে।

  • সর্বশেষ