শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ১২:৫৩ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাল কিছু করতে হলে সবাইকে নিয়ে করতে হয়, বললেন বিচারপতি এ এন এম বশির উল্লাহ

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী): ২) বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এ এন এম বশির উল্লাহ বলেছেন, ভাল কিছু করতে হলে সবাইকে নিয়ে করতে হয়। আপনারাও ভালোর দাবিদার। আপনাদের বাড়িতে এমপি পেয়েছেন। এটা আপনাদের ভাগ্য। এলাকার উন্নয়নে আমার সবাই এক সাথে কাজ করবো।

৩) বৃহস্পতিবার বেলা ১১ টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে ৪ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারপতি এ এন এম বশির উল্লাহ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

৪) তিনি আরো বলেন, দশ ট্রাক অস্ত্র মামলায় প্রকৃত দোষীদের বাদ দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়েছিলো। তখন তারা ছিল ধরাছোয়ার বাইরে। বর্তমান সরকারের আমলে সঠিক অনুসন্ধানের মাধ্যমে দোষীদের সনাক্ত করে বিচারের আওতায় আনা হয়েছে। আমি সেই মামলার বিচারক ছিলাম।
সংসদ সদস্য অধ্যক্ষ মবিবুর রহমান মহিব এমপি’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, এ্যাডভোকেট এ এম ফেরদাউস। এসময় স্থনীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্র্মী উপস্থিত ছিলেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতারণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়