শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৮:৫৬ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন রিপোর্টেও আমাদের পরিবহণ সেক্টরের দুর্নীতির কথা বলা হয়েছিলো, বললেন, ড: রেজোয়ান সিদ্দিকী

কেএম নাহিদ :২) দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী বললেন, আইন আছে, নতুন আইন হচ্ছে, কিন্তু আইন যারা প্রয়োগ করবেন তাদের সেই দিকে কেনো নজর নেই। আর তারা যে সঠিক আইন প্রয়োগ করছেন না এটা দেখারও কেউ নেই। সড়কে মৃত্যুর মিছিল দিন দিন তাই বৃদ্ধি পাচ্ছে। ঝরে যাচ্ছে কিছু মেধাবী জীবন। এ মৃত্যুর দায় কে নেবে। অর্থ দিয়ে জীবনের পরিমাপ কী করা যায়। বুধবার ডিবিসি টেলিভিশনের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

৩) তিনি বলেন, আমাদের পরিবহণ সেক্টর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে মার্কিন মানবাধিকার সম্পর্কিত গবেষণায়। দ্বিতীয় ধাপে বলতে হয় বিআরটিএ কে নিয়ে।

৪) আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে, ডিএমপি কমিশনার বললেন পথচারিরা রাস্তার মাঝখান দিয়ে চলে বলে দুর্ঘটনা হয়। যে ছেলেটি মারা গেলো সেতো জেব্রা ক্রসিং দিয়ে যাচ্ছিলো। তাহলে সে কেনো দুর্ঘটনায় মারা গেলো। এরকম দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য শাজাহান খান যখন মন্ত্রী ছিলেন, তখন এই রকম অনাকাঙ্খিত কথা বলতেন।

৫) সড়ক সংক্রান্ত যতো আইন আছে, তার যদি সুষ্ঠু ভাবে প্রয়োগ করা হয়, দেশে সড়ক দুঘটনা অনেক কমে যাবে। কিন্তু দু:খের বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন বলছে, মানুষ আইন মানছে না। যারা আইন মানতে বাধ্য করবে তাদের মুখের এই রকম হতাশার কথা শুনলে কাদের দিয়ে আইন মানা হবে।

৬) তিনি বলেন, জাবালে নুর পরিবহণ যখন দুর্ঘটনা ঘটনা, তখনও সরকার এই কোম্পনির পরিবহণ বন্ধ করেছিলো। কিছুদিন পর দেখলাম আবার চলছে। সু-প্রভাত দেখবেন কিছুদিন পর আবার চলতে থাকবে। এটা হচ্ছে পুলিশ ও বিআরটিএ’র কিছুর অসাধু কর্মচারির যোগসাজসে। পরিবহণ সেক্টরের অসাধু কর্মকর্তা কর্মচারিদের বিদায় করে বাসে টিকেট কার্ড সিস্টেম চালু করেও দক্ষ ড্রাইভার নিয়োগ দিয়ে এবং আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরায়ে আনতে পারি বলে মন্তব্য রেজোয়ার সিদ্দিকীর।

  • সর্বশেষ