শিরোনাম
◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ১২:১৪ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী বলেছেন, তথ্যপ্রযুক্তি ছাড়াও অন্যান্য বাণিজ্য প্রসারে জাপান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ

কামরুল হাসান : ২) আজ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৫তম বেসিস সফটএক্সপো মেলায় দ্বিতীয় দিনে ‘জাপান ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাপানের সহযোগীতা বরাবরই ইতিবাচক।

৩) সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতকে খুবই গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে এবং এর ফলাফলও ইতিবাচক।

৪) জাপান সরকার যাতে এ দেশে আরো বেশি বিনিয়োগ করতে পারে এবং তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে সে লক্ষ্যে সরকার জাপানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৪০০ হেক্টর জমি প্রদান করেছে।

৫) আগামী ৫ বছরে এ সম্পর্কের আরো উন্নতি হবে বলে আমি মনে করি। এবং এ সম্পর্ক উন্নয়নে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

৬) জাপানকে বেসিস তাদের প্রটেনশিয়াল মার্কেট হিসেবে বেছে নিয়েছে। বাংলাদেশে উৎপাদিত আইসিটি পণ্যের সম্ভাবনাময় মার্কেট জাপান।

৭) এবারের মেলায় ১০টি পৃথক জোনে ২৫০টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। আগামীকাল মেলার শেষ দিন।

  • সর্বশেষ