শিরোনাম
◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০৮:৫৮ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা ভোটের রাজনীতি করেন তাদের অবশ্যই নির্বাচনে আসতে হবে, বলেছেন ইকবাল সোবহান চৌধুরী

আল-আমিন মাসুদ: (২) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপজেলা নিবার্চনে ভোটার শূন্যতা নিয়ে বলেছেন, খেলার মাঠে হাড্ডা-হাড্ডি লড়াই হলে স্টেডিয়াম দশর্কে ভরে যাবে। আবার এক দল খুবই শক্তিশালী এবং প্রতিপক্ষ দল দূবর্ল হলে দর্শক টাকা দিয়ে টিকেট কেটে খেলা দেখতে আসবে না।

(৩) তেমনি ভোটের মাঠে ভোটার যখন দেখবে প্রতিযোগিতা নেই, প্রতিদ্বন্দ্বিতা নেই তাহলে কেন সে ভোট দিতে আসবে। বড় দল যদি ভোটে না আসে, প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে তাদের সর্মথকরাও ভোট দিতে আসবে না। তেমনি যারা নির্বাচনে এসেছে তাদের সর্মথকরাও ভাববে আমার দলের প্রার্থীতো জিতে গেছে। আমি কেন্দ্র গিয়ে ভোট না দিলেও চলবে।

(৪) যমুনা টিভির এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, যারা নীরব বিপ্লবের কথা বলছেন, কোথায় নীরব বিপ্লব করবে ভোটাররা। আপনি যদি মাঠেই না থাকেন।

(৫) তিনি আরো বলেন, যে সকল দল ভোটের রাজনীতি করে, ভোটের মাধ্যমেই তাদের ক্ষমতায় আসতে হবে এবং অবশ্যই নির্বাচন করতে হবে।

  • সর্বশেষ