শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০১:০২ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন নির্মাতা শাহেদ

বিনোদন প্রতিবেদকঃ  অবশেষে মারা গেলেন চিত্র পরিচালক শাহেদ চৌধুরী। হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিকেল ৫টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি সিনেমা "আড়াল"।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক, বদিউল আলম খোকন।

এ বিষয়ে তিনি জানান, বিকেল তিনটার দিকে শাহেদ চৌধুরী হঠাৎ করে অসুস্থ হলে রাজধানীর জাতীয় হ্নদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে রাখার ৪০ মিনিট পর তার মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

চলচ্চিত্র নির্মাতা জন্ম ১৯৬৬ সালে ২ মার্চ কুষ্টিয়ার কুমারখালি থানার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্ত্রী ও এক কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে তার। পরিচালক গাফফার এর সহকারী হিসেবে চলচ্চিত্র আত্মপ্রকাশ ঘটে তার । তার প্রথম পরিচালিত ছবি,খল নায়িকা(২০০২)সালে মুক্তি পেয়েছিলো।টাফ অপারেশন, হাই রিস্ক, টেনশন, ভালো হতে চাই,তার সর্বশেষ মুক্তি পাপ্ত ছবি, আড়াল।

  • সর্বশেষ