শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৪:০০ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যালট বাক্স আর ব্যালট ভর্তি ট্রাঙ্কের তফাত না বুঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বললেন, উপাচার্য আখতারুজ্জামান

আব্দুস সালাম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বৃহস্পতিবার বিবিসি বাংলাকে বলেন, বিভ্রান্তিকর এসব আন্দোলন থেকে একটা মুখ ফিরীয়ে নেবে। রোকেয়া হলে ৯টি ব্যালট বাক্সর, ৬টি পাওয়া গেল, ৩টি লুকিয়ে রাখা হলো, এনিয়ে এখনো এটি মহল সোচ্চার কিন্তু ব্যালট বাক্স আর ব্যালটের ট্রাংক এই দুটির তফাৎ না করে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নায় । ২৫ হাজার শিক্ষার্থী যেখানে সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক মূল্য বোধে, ভোটাধিকার প্রয়োগ করেছে তাতো নজিরবিহীন।

শিক্ষার্থীরা যে পুননির্বাচনের দাবি করছে সে বিষয়ে ভিসি আখতারুজ্জামান বলেন , পুননির্বাচনের কোনো যৌক্তিকতার খুঁজে পাই না । ৪৫০জন শিক্ষক কর্মচারি অনিয়মের কোনো অভিযোগ তোলেনি, সেখানে আর কোনো নির্বাচন হবে না। যেহেতু ২৮বছর কোনো নির্বাচন হয়নি। তাই কিছু নীতিমালার এদিক ওদিক হতে পারে। তাছাড়া অন্য কোনো দুর্নীতি বা অমিয়মের কথা কেওই বলতে পারবে না।

গত সোমবারে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন বাতিলের জন্য আন্দ লোনকারিরা যে আলটিমেটাম দিয়েছেন তা শেষ হবে আগামী শনিবার। নবনির্বাচিত ভিপি নুরুল হক নিজেও সব কয়টি পদের জন্য নতুন করে পুননির্বাচনের দাবি করেন । কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নতুন করে নির্বাচনের কোনো সুযোগ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়