শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইথিওপিয়ায় বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স পরীক্ষা করবে ফ্রান্স

লিহান লিমা: ইথিওপিয় এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমান বোয়িং ৭৩৭ম্যাক্স ৮ এর ব্ল্যাকবক্সটি পরীক্ষার জন্য ফ্রান্সে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ইথিওপিয় এয়ারলাইন্স এই তথ্য নিশ্চিত করে। গার্ডিয়ান, আল জাজিরা

ফ্রান্সের সিভিল এভিয়েশন সেফটির (বিইএ) মুখপাত্র বলেন, ‘ব্ল্যাকবক্সের ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার এর তথ্য প্রথম পর্যায়ে উদঘাটন করতে কয়েকদিন সময় লাগবে।’ তবে তিনি আরো জানান, ব্ল্যাকবক্সটি কতটা সুরক্ষিত রয়েছে তা অবগত নন তিনি। ব্ল্যাকবক্সের তথ্য বিশ্লেষনের আন্তর্জাতিক আইন অনুসারে ইথিওপিয় দল এই পরীক্ষা-নিরীক্ষার নেতৃত্ব দেবে। ফ্রান্সের বিইএ পরামর্শক হিসেবে এই দলের সঙ্গে থাকবে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ও এই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার ইথিওপিয়া জানিয়েছিলো, ব্ল্যাকবক্সে রেকর্ডকৃত ফ্লাইটের তথ্য উদঘাটনে পর্যাপ্ত প্রযুক্তি না থাকায় ইউরোপের কোন দেশে এটি পরীক্ষনের জন্য পাঠাবে তারা। এর আগে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকবক্স পরীক্ষা করা হবে কি না এটি নিয়ে কথা উঠেছিলো। তবে বোয়িং মার্কিন কোম্পানি হওয়ায় ব্রিটেনের কেলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আয়ো এলো বলেন, ‘ফ্লাইট ডেটা রেকর্ডার যুক্তরাষ্ট্রে পাঠানোর অর্থ যাদের এই ঘটনায় বৃহত্তর স্বার্থ রয়েছে তাদেরকেই বিচারের সুযোগ করে দেয়া।’

সোমবার দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের ৬ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় বিমানটি। এই দুর্ঘটনায় নিহত হন ৪০টির’ও বেশি দেশের ১৫৭জন। দূর্ঘটনার আগে বিমানের পাইলট ক্রুটি সম্পর্কে জানিয়ে ফিরে আসতে চেয়েছিলেন, তাকে ফিরে আসার অনুমতিও দেয়া হয়েছিলো। ছয়মাস আগে অক্টোবরে ইন্দোনেশিয়ায় একই মডেলের বিমান দূর্ঘটনায় নিহত হন ১৮৯জন।

  • সর্বশেষ