শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০১:৫০ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুড ডেলিভারি অ্যাপ উবার ইটস্ আসছে বাংলাদেশে

রমজান আলী : বিশ্বের সর্ববৃহৎ অন-ডিম্যান্ড রাইডশেয়ারিং কোম্পানি উবার-এর ফুড ডেলিভারি সার্ভিস উবার ইটস্ বাংলাদেশের প্রথম শহর হিসেবে ঢাকাতে আসছে। আগামী এপ্রিলে মাস থেকে যাত্রা শুরু করবে। উবার ইটস্ একটি ফুড ডেলিভারি অ্যাপ যা উবার রাইড অ্যাপের মতোই গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের আশেপাশের সব ভালো ও নতুন নতুন রেস্টুরেন্ট থেকে মানসম্মত খাবার সহজ ও নির্ভরযোগ্য উপায়ে পৌঁছে দিবে।

বর্তমানে বিশ্বের ৩৫০টিরও বেশি শহরে এবং ৩৬টি দেশে উবার ইটস্ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঢাকার সবচেয়ে বিখ্যাত ও সবার পছন্দের কিছু রেস্টুরেন্ট নিয়ে সার্ভিসটি শুরু করতে যাচ্ছে উবার ইটস্। পাশাপাশি এই সার্ভিসে কাজ করার মাধ্যমে ডেলিভারি পার্টনাররাও পাবেন একটি ফ্লেক্সিবেল ও নির্ভরযোগ্য উপার্জনের সুযোগ।

উবার ইটস্ এর ভারত ও দক্ষিণ এশিয়ার প্রধান ভাভিক রাথোর বলেন, ঢাকায় উবার ইটস্ এর সার্ভিস চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উবার রাইডের ব্যবসায়িক সাফল্যের পর উবার ইটস্ এর জন্য রেস্টুরেন্ট মালিক, ডেলিভারি পার্টনার কমিউনিটি ও গ্রাহকদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। এই শহরের খাদ্যাভ্যাসের একটি অন্যতম অংশ হিসেবে নিজেদেরকে স্থাপন করাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় উবার রাইড অ্যাপটি ২ বছরেরও বেশি সময় ধরে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করে চলেছে। এই ফুড ডেলিভারি অ্যাপটি চালুর মাধ্যমে উবার বাংলাদেশে তার উপস্থিতি আরও জোরদার করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়