শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৪:৫৪ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের নিরাপত্তা দিতে হবে, বললেন তুসকোলানা নারী সংস্থার নেতৃবৃন্দ

ইসমাইল হোসেন স্বপন, ইতালি: ১৩ মার্চ "নারীদের নিরাপত্তা দিতে হবে ঘরে ও বাহিরে" এবং প্রতিটি নারী যেন প্রতিটি সময় নিরাপদে থাকে " এমনই চাওয়া তুসকোলানা নারী সংস্থার নারী নেতৃবৃন্দের।

বিশ্ব নারী দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে। আর এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি মেরিন খান। পরিচালনা করেন রুবাইয়াত ইসলাম রীতি। বক্তব্য রাখেন নারী নেত্রী মৌসুমি মৃধা, জেসমিন সুলতানা মিরা, সংগঠনের সাধারণ সম্পাদক সোনিয়া রহমান, সহ-সভাপতি বিউটি আক্তার, ডলি আক্তার, মাফিয়া আক্তার সাথী।

সভাপতি মেরিন খান বলেন" নারীরা প্রতিনিয়ত ঘরে ও বাহিরে তাদের অবস্থান ও নিরাপত্তার জন্য যুদ্ধ করে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়া সর্বত্র থাকলেও নারীদের ক্ষেত্রে এখন অনেকাংশেই পাশবিক আচরণ করা যা একটি দেশ ও জাতির উন্নয়নের জন্য চরম বাঁধা।"

আরো বক্তব্য রাখেন তুসকোলানা নারী সংস্থার মুনিয়া ইসলাম, ফারহানা সিদ্দিীক, লিয়া হোসাইন, নুরুন্নানাহারসহ আরো অনেকে। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ধূমকেতু স্যোসাল অর্গানাইজেশনের কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, হাসানুজ্জামান কামরুল, খন্দকার নাসির উদ্দিন, মুক্তার জামান ও ইমরান চৌধুরী বাবু।

  • সর্বশেষ