শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৩:৫৮ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়াবতীর সাবেক সচিব নেতরামের বাড়িতে ৩০০ কোটির বেনামি সম্পত্তির হদিশ

রাশিদ রিয়াজ : ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর সাবেক সচিব নেতরামের বাড়িতে টানা ২৬ ঘণ্টা ধরে তল্লাশি করার পর পাওয়া গেছে নগদ ১ কোটি ৬৪ লাখ টাকা। ৫০ লাখ টাকার লাক্সারি পেন। চারটে বিলাসবহুল এসইউভি গাড়ি। যার মধ্যে দুটি হচ্ছে মার্সিডিজ ও ফরচুনার্সও।

১০০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগে ভারতের আয়কর দফতরের কর্মকর্তারা এ তল্লাশী চালায়। মঙ্গলবার সকাল থেকে লখনউ এবং দিল্লি সহ মোট ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর কর্মকর্তারা। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার নেতরাম ২০০৭-১২ সাল পর্যন্ত মায়াবতী সরকারের শাসনকালে মুখ্যমন্ত্রীর প্রাক্তনসচিব ছিলেন। তিনি সেসময় মায়াবতীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলেই জানা যায়। আয়কর অফিসাররা বলেছেন, প্রায় ১০০ কোটি টাকার কর ফাঁকি দেওয়া এবং প্রচুর সম্পত্তি জমানোর অভিযোগ রয়েছে নেতরামের বিরুদ্ধে। যদিও এই আয়কর তল্লাশিকে বিজেপির সস্তা রাজনীতি এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করে মায়াবতী বলেছেন, মানুষ বিজেপির এই খেলা বুঝে গিয়েছে। লোকসভা ভোটে দেশবাসী বিজেপিকে উচিত শিক্ষা দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়