শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাবি’র মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন বড়লেখার দু’ শিক্ষার্থী

স্বপন দেব, মৌলভীবাজার : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালের মাস্টার্স (ইংরেজি) ফাইনাল পরীক্ষায় যুগ্মভাবে ফার্স্টক্লাস ফার্স্ট হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুই মেধাবী ছাত্রী। তাদের একজন সুমাইয়া ফেরদৌস ও অপরজন শারমিন বেগম। এ দুইজনই সিলেট বিভাগের নারীশিক্ষা প্রসারের অন্যতম বিদ্যাপিঠ বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের ছাত্রী ছিলেন।

কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মেধাবী সুমাইয়া ও শারমিন উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী।

সুমাইয়া ফেরদৌস বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন-উর-রশীদ ও সাবেক স্কুল শিক্ষিকা কবি লাইলি বেগমের মেয়ে। এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সুমাইয়া জিপিএ-৫ অর্জন করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে আনার্সে ভর্তি হয়। অনার্সের ফাইনাল পরীক্ষায় সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করে। এদিকে শারমিন বেগম উপজেলা সদরের ব্যবসায়ী সফিক উদ্দিন ও গৃহিনী আনোয়ারা বেগমের কনিষ্ট মেয়ে। বড়লেখার মেধাবী এ দুই ছাত্রী ভবিষ্যতে শিক্ষকতা পেশায় নিয়োজিত হতে আগ্রহী।

তবে এই মুহূর্তে তারা চাকরীর কথা ভাবছে না। ডক্টরেট ডিগ্রীসহ ইংরেজির ওপর তারা উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী।

  • সর্বশেষ