শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ১১:৪৬ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ মে’র মধ্যে সব টিভি চ্যানেলের সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটে

ডেস্ক রিপোর্ট: আগামী ১২ মে’র মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনারসের (এটকো) নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের এক বছর পূর্তি হবে। ১২ মে নাগাদ বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ তিন মাস বিনামূল্যে সেবা দেবে।

তথ্যমন্ত্রী বলেন, ১২ মে নাগাদ তারা ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে গাজীপুরের সজীব ওয়াজেদ গ্রাউন্ড স্টেশনে নিয়ে যাবে, সেখান থেকে আপলিঙ্ক করবে এবং আবার ডাউনলিঙ্ক করবে সেজন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে (সেবার) দর নির্ধারণ করবে’ বলেন হাছান মাহমুদ।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, এটকোর সিনিয়র সহ-সভাপতি একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও এটকোর সদস্য ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন। সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়