শিরোনাম
◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ ◈ কোম্পানিতে চাকরির নামে ‘সার্ভিস ভিসায়’ রাশিয়া, ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের! ◈ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি ◈ ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীর ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানহীন ◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ০২:৫১ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনের ‘বর্ষসেরা রাজনীতিবিদ’ লন্ডনের মেয়র সাদিক খান

লিহান লিমা: ব্রিটেনের বছরের সেরা রাজনীতিবিদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। ব্রিটেনের হাউস অব কমন্সের কমপ্লেক্সে বার্ষিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাজনীতিতে তার অবদানের স্বীকৃতিস্বরুপ তাকে এই মনোনায়ন দেয়া হয়। ইকনোমিক টাইমস, এনডিটিভি

৪৮ বছর বয়সী খানের দাদা-দাদী ভারতীয়, তারা বাবা-মা পাকিস্তান থেকে অভিবাসী হয়ে ব্রিটেনে আসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক সাদিক খান কয়েকবারই টুইটারে তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন।

বৃহস্পতিবার ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা ‘এশিয়ান ভয়েস’ প্রযোজিত বার্ষিক ‘পলিটিক্যাল এন্ড পাবলিক লাইফ অ্যাওয়ার্ড’ এর এই অনুষ্ঠানে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনকে ‘বর্ষসেরা মন্ত্রী’ ও কনজারজেটিভ পার্টির ভারতীয় বংশোদ্ভুত রাজনীতিবিদ প্রিতি প্যাটেলকে ‘বর্ষসেরা এমপি’ উপাধি দেয়া হয়। বিগত বছরজুড়ে সমাজ ও রাজনীতিতে প্রভাব বিস্তার করা ব্যক্তিদের চিহ্নিত করে ১২টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়ে থাকে। এশিয়ান ভয়েসের পাঠক সম্ভাব্য বিজয়ীর মনোনায়ন দেন এবং স্বাধীন বিচারক প্যানেল বিজয়ী নির্ধারণ করে থাকেন।

  • সর্বশেষ