শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ০১:৪৬ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকার প্লাস্টিক দানাকে অভিযানের আওতামুক্ত ঘোষণা দিলেন মেয়র খোকন

শাকিল আহমেদ: বিস্ফোরক পরিদপ্তরের রিপোর্ট অনুযায়ী প্লাস্টিক দানা ও অর্গানিক পিগমেন্টকে অবিপদজনক দাহ্য পদার্থ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই বিস্ফোরক পরিদপ্তরের ঘোষণার পরিপ্রেক্ষিতে প্লাস্টিক দানা ও পিগমেন্টকে টাস্ক ফোর্সের অভিযানের আওতামুক্ত ঘোষনা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পাশাপাশি প্লাস্টিকের পণ্য বিক্রয়কারী দোকানসমূহে অগ্নি নির্বাপক যন্ত্র, পানি ও বালি বাধ্যতামূলকভাবে রাখতে হবে বলে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মেয়র।

রোববার দুপুরে রাজধানীর পুরাণ ঢাকার উর্দু রোডে বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি আয়োজিত চুড়িহাট্টায় অগ্নিকান্ডের দুর্ঘটনায় সৃষ্ট সমস্যার সমাধান কল্পে স্থানীয় ব্যবসায়ী সমিতি, পঞ্চায়েত, গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন ।

মেয়র খোকন বলেন, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যে নগর কর্তৃপক্ষ অতি দাহ্য যেসব কেমিক্যাল রয়েছে, যেগুলো জীবনের জন্য হুমকিস্বরূপ, যেগুলো থেকে আগুন দ্রুত ছড়িয়ে পরে শত শত মানুষের জীবনের হানি ঘটাতে পারে, এমন সমস্ত কেমিক্যাল গোডাউন যদি এই পুরান ঢাকার অলিতে গলিতে খুঁজে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতসহ পুরান ঢাকার সকল ধরণের ব্যবসায়ীরা।

  • সর্বশেষ