শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি ◈ ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা ◈ কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ◈ স্বামীর মৃত্যু: দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ ◈ আরও দুই নতুন মুখ যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়  ◈ একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ◈ কলকাতার হোটেলে কখন এবং কীভাবে আগুন, যা জানা গেল

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবাগতদের নিয়ে রাইসুল রনীর ‘ফেরারী প্রেম’

মহিব আল হাসান : প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকন এর ভাতিজা রাইসুল ইসলাম রনী। চলচ্চিত্রে তার যাত্রা শুরু চাচার হাত ধরেই। "চেহারা ভন্ড ২" সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমার অলিগলি চিনেন তিনি। ঢাকাই সিনেমার  নির্মাতা  অপূর্ব রানা ও  ড্যাশিং নির্মাতা শাহীন সুমনের প্রধান সহকারি হিসেবে কাজ করেছেন। তাদের সাথে কাজ করে বেশকিছু হিট সিনেমারও সাক্ষী হয়ে আছেন তিনি।

প্রধান সহকারির খোলস ভেঙে এবার তিনি চলচ্চিত্র পরিচালক হয়ে কাজ করতে যাচ্ছেন। ‘ফেরারী প্রেম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে নাম লেখালেন রাইসুল রনী। এতে জুটি বেঁধে অভিনয় করছেন দুই নবাগত। এরা হলেন- আজাদ ও রানী আহাদ।

এ বিষয়ে রাইসুল রনী আমাদের সময় ডট কমকে বলেন, ‘আগামী ২৭ মার্চ থেকে এর শুটিং শুরু করা হবে।‘ফেরারী প্রেম’ সিনেমাটি আমার টিমের জন্য একটা চ্যালেঞ্জ। গল্পটি একদম মৌলিক যার কারণে দর্শকরা কোনও ছবির সাথে এর গল্পের মিল খুঁজে পাবেন না। আশাকরি দর্শকরা ছবিটি গ্রহণ করবেন’

টিএস নূর মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ফেরারী প্রেম’ সিনেমাটিতে আজাদ-রানী আহাদ ছাড়াও আরো অভিনয় করবেন কাজী শিলা, আলী নূর জয়, বড়দা মিঠুসহ অনেকে। পরিচালনার পাশাপশি এর চিত্রনাট্য করেন রনী। এর কাহিনী ও সংলাপ করেছেন দেলোয়ার হোসেন দিল।

এদিকে রানী আহাদ চলচ্চিত্রে প্রথম নাম লেখালেও এর আগে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। অন্যদিকে নবাগত আজাদ এরই মধ্যে কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগিরি সেসব সিনেমার শুটিং শুরু করা হবে বলে জানান আজাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়