শিরোনাম
◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৮:১৮ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে পর্যটন টানতে খাবার ও হোটেল ফ্রি

রাশিদ রিয়াজ : সন্ত্রাস, জঙ্গি হামলা ও সংঘর্ষে ভারতের কাশ্মীরে পর্যটন ব্যবসা লাটে ওঠার মত অবস্থা। পুলওয়ামা হামলার পর থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-পাক উত্তেজনা ক্রমশ বাড়ছে। তার প্রভাব পড়েছে কাশ্মীরে। গত কয়েক সপ্তাহে প্রবল ধাক্কা খেয়েছে কাশ্মীরের পর্যটন। এর জেরে প্রবল সমস্যায় পড়েছেন কাশ্মীরের হোটেল মালিকেরা। এ সংকটে পড়ে কাশ্মীরের হোটেল মালিকেরা অভিনব উদ্যোগ নিয়েছেন।

‘কান্ট্রিসাইড ট্যুর এন্ড ট্রাভেলস’ নামে একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয়। পোস্টে কাইজার নামে একটি হোটেল কর্তৃপক্ষ, প্রত্যেককে কাশ্মীরে ঘোরার জন্য আবেদন জানিয়ে পর্যটকদের উদ্দেশ্যে বলছে , যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যটকদের বিনামূল্যে হোটেলের ঘর দেবে কাইজার হোটেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে খাবারেরও ব্যবস্থা করবে হোটেল কর্তৃপক্ষ। এবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়