শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০৮:০০ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খবর ভালো, পাক-ভারত উত্তেজনা কমবে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট : পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা কমবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় দিক থেকে ভাল খবর পেয়েছেন জানিয়ে আশাবাদী হচ্ছেন তিনি। বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমি পাকিস্তান ও ভারতের কাছ থেকে খুব ভালো খবর পেয়েছি। তারা কাজ করছে এবং তাদের থামাতে এর সঙ্গে আমরাও জড়িত আছি। আমাদের কাছে খুব ভালো খবর রয়েছে। আশা করি এই সংঘাত শেষ হতে চলেছে।’

এর আগে সংঘাত থামিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রস্তাবে রাজি নয় বলে জানিয়েছে ভারত।

বুধবার দুই ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। এর একটি আজাদ কাশ্মীরে বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে আটক করে পাকিস্তান বাহিনী। অপরটি জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়ে মারা যান ৬ ভারতীয় কর্মকর্তা।

অন্যদিকে, ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বুধবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান ভারতে প্রবেশ করে। তবে ভারতীয় বাহিনীর তোপের মুখে দুটি বিমান ফিরে গেলেও একটিকে ভূপাতিত করা হয়।

বৃহস্পতিবার ভূপাতিত করা হয়েছে দাবিকৃত পাকিস্তানি বিমানটির ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্য।
সূত্র: দৈনিক ইত্তেফাক

  • সর্বশেষ