শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০৭:৪০ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইলট ও ক্রুদের ‘হিরো’ বললেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইচেষ্টা থেকে রক্ষার জন্য উড়োজাহাজটির পাইলট ও ক্রুদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার গণভবনে উড়োজাহাজটির পাইলট ও কেবিন ক্রুরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের ‘হিরো’ হিসেবে আখ্যায়িত করেন, তাঁদের সাহসিকতা ও দূরদর্শিতার জন্য অভিনন্দন জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের বলেন, কোনো রকমের প্রাণহানি ও সম্পদহানি ছাড়া উড়োজাহাজ ছিনতাই ঘটনার অবসান হওয়া বিশ্বে নজিরবিহীন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।

এ সময় উড়োজাহাজটির পাইলট গোলাম শফী সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তা গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং পাইলট ও কেবিন ক্রুদের দক্ষতা ও দূরদর্শিতার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সেদিনের ফ্লাইটের ফার্স্ট অফিসার মুনতাসির মাহবুব ও পাঁচ কেবিন ক্রু উপস্থিত ছিলেন। এ ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মহিবুল হক এবং বিমানের এম ডি মোসাদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন।

২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা করে একজন দুষ্কৃতকারী। উড়োজাহাজের পাইলট ও ক্রুদের বিচক্ষণতায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। পরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ছিনতাই ঘটনার অবসান হয়। এ ঘটনায় ছিনতাইচেষ্টাকারী ব্যক্তি সেনা কমান্ডো অভিযানে নিহত হয়।সূত্র:প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়