শিরোনাম
◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৯ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাডভোকেট খুরশিদ আলম বললেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে জেলকোডের বাইরে কিছু করার নেই

তন্ময় আলমগীর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্বিতীয় দফা চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছিল তিন মাস আগে। এরপর খালেদা জিয়া আর কোনো চিকিৎসা পাননি। বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেছেন, দুটি মামলার সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে জেলকোডের বাইরে কারা কর্তৃপক্ষের কিছু করার নেই। তথ্য মতে, খালেদা জিয়াকে নিয়মিত চেকআপ করা হচ্ছে, দৈনন্দিন সেই রিপোর্ট যাচ্ছে। যেহেতু কারাবিধির আওতায় আছেন তিনি। তাই তার দেখভালের দায়িত্ব কারা কর্তৃপক্ষের। আবেগ দিয়ে কিছু করা যায় না। বুধবার ডিবিসির রাজকাহন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুদকের দায়ের করা গ্যাটকো ও নাইকো মামলাসহ বেশ কিছু মামলায় জামিনে থাকলেও খালেদা জিয়া দুই মামলায় সাজা ভোগ করছেন। আদালতে জামিন না চেয়ে তারা রাজনৈতিকভাবে রং মিশানোর চেষ্টা করছেন। কোন পদক্ষেপ না নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাজনৈতিক ভাষ্য দিয়ে যাচ্ছেন।

খুরশিদ আলম আরো বলেন, আমাদের দেশে একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে যদি দুর্নীতির মামলা করা হয়, তখন সেখানে রাজনৈতিক রং মিশানো রীতিতে পরিণত হয়ে যায়। ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভুট্টো এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মামলাগুলোতেও তাই হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। জিয়া অরফানেজ আর জিয়া চ্যারিটেবল মামলায় তারা আশিবারের বেশি হাইকোর্টে এসেছে।

  • সর্বশেষ