শিরোনাম
◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দু’টি বুথে দুপুর ২টা পর্যন্ত একটা ভোটও পড়েনি

অনলাইন ডেস্ক : মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে মোট চারটি কেন্দ্র। ১৪৭ নং কেন্দ্রটি মহিলাদের। এ কেন্দ্রে মোট চারটি বুথ। এরমধ্যে দু’টি বুথে দুপুর ২টা পর্যন্ত কোন ভোট পড়েনি। আর দু’টির একটিতে দু’টি, একটিতে ১০টি ভোট পড়েছে । খবর মানবজমিন।

কেন্দ্রের ১নং বুথের সহকারী প্রিজাইডিং অফিসার। রুম ছেড়ে অন্যদের নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন। অপেক্ষায় থাকছেন একটি ভোটও যদি তার ব্যালট বাক্সে পড়ে। কেন্দ্রের ১নং বুথের সহকারী প্রিজাইডিং অফিসার। রুম ছেড়ে অন্যদের নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন। অপেক্ষায় থাকছেন একটি ভোটও যদি তার ব্যালট বাক্সে পড়ে।

কিন্তু ঘরির কাটা দুপুর ২টা রেখা অতিক্রম করলেও কোনো ভোটার ভোট দেয়নি তার বুথে। এরইমধ্যে রাস্তা থেকে নারীকে আসতে দেখে ভেবেছিলেন তার ভোট শূন্যতা কাটবে।

কিন্তু তিনিও অন্য বুথের ভোটার। হতাশা নিয়ে এ সহকারী প্রিজাইডিং অফিসার বলেন, ভাই যদি একটা ভোটও পড়তো। লজ্জায় কিছুই বলতে ইচ্ছে করে না। আর দুই ঘণ্টায় যদি একটা দুটোও ভোট পড়তো। এমন নির্বাচন আর কখনোই দেখিনি। একই চিত্র এ স্কুলের প্রায় সবগুলো কেন্দ্রের কক্ষগুলোয়। কোথাও একটি, দু’টি, আবার কোনটায় ভোট শূন্য।

১৪২,১৪৩, ১৪৪, ১৪৫ ও ১৪৬ কেন্দ্রের বুথ গুলোয় পুরুষদের ভোট কিছু পড়লেও নারীদের ভোট একেবারে নাই। তারা বাকি সময় আসবে কিনা তাও বলতে পারছেন না ১৪৬নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভুবেনেশ্বর মজুমদার । তিনি  বলেন, ভোটার কেনো আসছে না আপনারাই দেখতে পাচ্ছেন। সময় শেষের দিকে, হয়ত কিছু ভোট বাড়তে পারে বলে আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়