শিরোনাম
◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৬ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূর্তি চুরির নেপথ্যে সাবেক ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ মূর্তি চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকার এক নির্জন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর গ্রামের আশরাফ উল্লাহর ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান (২৭), আবু মিয়ার ছেলে আলী হোসেন (২৫), আব্দুল মালিকের ছেলে এমকে রাহুল (২৮) ও রাজনগর গ্রামের আশবদ উল্লাহর ছেলে সুরুজ আলী (২৫)।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকটি মন্দিরে চুরির ঘটনায় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূর্তি চোর চক্রকে ধরতে তৎপরতা চালায় পুলিশ। দফায় দফায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সোমবার গভীর রাতে ইমামবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতদল এমন খবর পায় পুলিশ। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে একটি নির্জন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা বিষ্ণু মূর্তি, হাতুড়ি, ধাড়ালো ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার এসআই শামছুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানা পুলিশের ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মূর্তি চোর চক্রকে গ্রেফতার করা হয়েছে। তারা ইমামবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে তারা। মূর্তি চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং তাদের গুরুদের নামও বলেছে। সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ