শিরোনাম
◈ পাতা খেলার প্রস্তুতিতে ধরা বিষধর সাপই কেড়ে নিল সাপুড়িয়ার প্রাণ ◈ তিন মেগা প্রকল্পে কমেছে কমলাপুর আইসিডির জায়গা, পার্কিং সংকটে বাড়ছে ঢাকার যানজট! ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচের প্রথম চালান ◈ যে কারণে ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, চাঞ্চল্যকর তথ্য জানাগেল গবেষণায় ◈ জুলাই আন্দোলন ঘিরে সহস্রাধিক মামলা আদালতে ঝুলছে, এখনো তদন্তই শেষ হয়নি ◈ ৫ আগস্টকে ঘিরে র‌্যাবের সর্বোচ্চ সতর্কতা, জোরদার গোয়েন্দা নজরদারি ◈ অভিনেত্রী রিনা রহমান আর নেই ◈ ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় আলোচিত বন কর্মকর্তা রংপুরে বদলি ◈ আ‌র্সেনা‌লের নতুন জা‌র্সিতে কী আ‌ছে, এটা নি‌য়ে কেন এত হইচই  ◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২২ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার সোনার লড়াইয়ে নামছে বাংলাদেশের পুরুষ ও নারী আরচাররা

এল আর বাদল : আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ৫ ইভেন্টে সোনার পদক লড়াইয়ে নামছেন বাংলাদেশের পুরুষ ও মহিলা আরচাররা।

গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে চলছে ২৫ দেশের আরচারদের এ প্রতিযোগিতা। সোমবার দুপুর পর্যন্ত ৫ ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছেন স্বাগতিক আরচাররা।

স্বাগতিক আরচাররা ফাইনালে উঠেছেন রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ও নারী, রিকার্ভ দলগত পুরুষ ও নারী এবং কম্পাউন্ড দলগত পুরুষ।

রিকার্ভ পুরুষ ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠেছেন রোমান সানা। ফাইনালে প্রতিপক্ষ ভারত। এ ইভেন্টে মেয়েদের বিভাগে ফাইনালে উঠেছেন দিয়া সিদ্দিকী। ফাইনালে তার প্রতিপক্ষ ইরান।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছেন বাংলাদেশের অসীম কুমার, আবুল কাশেম মামুন ও শেখ সজিব। স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

কম্পাউন্ড নারী দলগত বিভাগের ফাইনালে উঠেছেন বাংলাদেশের বন্যা আক্তার, সুস্মিতা বনিক ও শ্যামলী রায়। ফাইনালে প্রতিপক্ষ ভারত।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছেন বাংলাদেশের তামিমুল ইসলাম, রুবেল ও রোমান সানা। মঙ্গলবার এ ইভেন্টের ফাইনালেও প্রতিপক্ষ ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়