শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জে হেলে পড়েছে ৬তলা ভবন, সরানো হলো বাসিন্দাদের

জিয়ারুল হক : রাজধানীর কেরানীগঞ্জের কাজী বাড়ি মোড়ে ৬তলা একটি ভবন হেলে পড়ার পর বাসিন্দাদের সবাইকে সরিয়ে নিয়েছে পুলিশ। বিষয়টি জানিয়েছেন কেরানীগঞ্জ থানার ওসি শাহীন ফকির। সময় টিভি

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কাজী বাড়ি মোড়ের ওই ভবন নিচতলা থেকে হেলে পড়ার বিষয়টি বাসিন্দারা বুঝতে পারেন। ভাড়াটেরা ভবনে ফাটল দেখতে পেয়ে থানায় খবর দেন।

ওসি শাহীন বলেন, আমরা জেনেছি, শাহীন নামের এক ব্যক্তি পাঁচ বছর আগে এই ভবন নির্মাণ করেছিলেন। মাস তিনেক আগে তিনি সামাদ নামে আরেকজনের কাছে ভবনটি বিক্রি করে দেন।

পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছেন বলে জানান ওসি। তিনি বলেন, ভবনটির ঝুঁকি নিরূপণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি দল সেখানে যাবে। সম্পাদনায় : রেজাউল আহ্সান

  • সর্বশেষ