শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২১ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাবীবুল্লাহ সিরাজীর মতে, কোনো নতুন শব্দ অভিধানে স্থান দেয়ার সময় ‘জনসাধারণকে জানানো প্রয়োজন’

মঈন মোশাররফ : বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেছেন, বাংলা একাডেমির একটা সম্পাদক পর্ষদ আছে যাদের সিদ্ধান্তের ভিত্তিতে একটি নতুন শব্দকে অভিধানে স্থান দেয়া হয়। যারা শব্দ সম্পর্কে, ব্যুৎপত্তি সম্পর্কে, ব্যবহার সম্পর্কে এবং প্রয়োজন সম্পর্কে জ্ঞাত থাকেন, তাদের নিয়ে আমাদের একটা পর্ষদ আছে। তারা যখন বিবেচনা করে যে এই শব্দটি বাংলা একাডেমির বাংলা অভিধানে থাকা দরকার, তখন সেই শব্দটি আনা হয়।

সম্প্রতি বিবিসি বাংলাকে তিনি আরো বলেন, নতুন শব্দ যখন অভিধানে যোগ হয়, তখন অনেকেই তা জানতে পারেন না। বিদেশে এই জানানোর চর্চা থাকলেও রেওয়াজটা বাংলাদেশে গড়ে ওঠেনি। তবে জনসাধারণকে জানানোর বিষয়টা তারা বিবেচনা করছেন।

তিনি বলেন, সম্পাদকমÐলী যদি মনে করে তাহলে এই সংস্করণে এই শব্দগুলো নতুন ভাবে যুক্ত হয়েছে তাহলে তারা প্রেসের মাধ্যমে, প্রেস রিলিজ দিয়ে, বা নোটিফিকেশন দিয়ে জানাতে পারে। এই রেওয়াজটি আমাদের এখানে নেই। তবে আমরা মনে করি এটা ভবিষ্যতে অবশ্যই করতে হবে।

  • সর্বশেষ