শিরোনাম
◈ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ◈ অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী ◈ শ্বশুরবাড়ির ১৩ লাখ টাকার সোনা নিয়ে পালালেন ঘরজামাই, অতঃপর... ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯ ◈ ডিজেলে লিটারপ্রতি ৮৯ টাকা লোকসান, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিল সরকার ◈ নজরুলপত্মী মাকছুদা রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন, আটকে রাখার আবেদন ◈ আসাদ আলম সিয়ামকে দিল্লির নতুন হাইকমিশনার হিসেবে ভারতের অনুমোদন ◈ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ৩১ কর্মকর্তার রদবদল ◈ ‘কল্যাণ ফি’ বাড়িয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়  ◈ বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৭ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমতাময়ী প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি বললেন, কুদ্দুস বয়াতির বড় ছেলে ইলিয়াস কুদ্দুস

সাইফুল বাতেন টিটো: খাদ্যনালী ও ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন দেশের অন্যতম লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতিকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

দশ দিন ধরে তিনি কিছুই খেতে পারছেন না বলে জানান তার ছেলে আলমগীর কুদ্দুস, তাই ৮ দিন ধরে বক্ষব্যাধি হাসপালে চিকিৎসাধীন আছেন দেশের খ্যাতনামা এই লোকসংগীতশিল্পী।

এদিকে বাবাকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা চাইলো কুদ্দুস বয়াতির মেয়ে তানহা কুদ্দুস প্রাপ্তি। কিন্তু মেলেনি কোন জবাব। অথচ ডাক্তার বারবার পরামর্শ দিয়েছেন খুব দ্রুত দিল্লি কিংবা সিংঙ্গাপুর নেয়ার জন্য।

কুদ্দুস বয়াতির বড় ছেলে ইলিয়াস কুদ্দুস আমাদের নতুন সময়কে জানান ‘বাবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তাঁকে বাঁচাতে হলে খুব দ্রুত দিল্লি কিংবা সিঙ্গাপুর নিতে পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। তা না হলে আমরা তাকে হারাবো।’ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোন জবাব পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইলিয়াস কুদ্দুস বলেন ‘না এখনও কোন সাড়া পাইনি তবে প্রধানমন্ত্রীর সহায়তা ছাড়া কিছু করাও সম্ভব না। উনি তো মমতাময়ী ওনার দিকেই তাকিয়ে আছি।’

  • সর্বশেষ