শিরোনাম
◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতৃভাষা আমাদের প্রাণ আমাদের প্রেরণা এবং চেতনা বললেন, আসিফ ইকবাল

মঞ্জুর মোর্শেদ : গীতিকবি আসিফ ইকবাল বলেন, মাতৃভাষা আমাদের প্রাণ আমাদের প্রেরণা এবং চেতনা। গান ও সুরের মাঝে বাংলাভাষা লুকায়িত। সুরের জন্য ভাষার বিকল্প নেই। লালনশাহ, ফকির আলমগীরের গান আমাদের প্রাণ স্পর্শ করে মাতৃভাষার জন্যই। মাতৃভাষা আমাদের হৃদয়ে মিশে আছে। ডিবিসি রাজকাহন
তিনি বলেন, আমাদের মাঝে ব্যান্ড সংগীত এসেছিল কিন্তু আশানূরুপ ফল পায়নি। দেখা গেল সেখানেও বাংলাভাষা একাকার ছিল। আসলে বাংলাভাষা ছাড়া সুর উঠানো সুর করা কঠিন । আবেগ প্রকাশ ,উদ্দীপনা তৈরি মনের ভাব তৈরি বাংলাভাষা ছাড়া সম্ভব না।

তিনি বলেন, আমরা বিশ্বায়নের চ্যালেঞ্জে আছি এটাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আমাদেরকে সুন্দরভাবে ভাষাকে ধারণ করতে হবে। বাংলাভাষার চর্চা অব্যাহত রাখতে হবে। আমরা যারা মিউজিকে কাজ করি তাদের বাংলাভাষা খুবই জরুরি। আমরা যেন বাংলা ভাষার মূল শিকড় থেকে হারিয়ে না যাই। সেদিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষাব্যবস্থার কারণেই আসলে আমরা ইংরেজি ভাষার দিকে ঝুঁকে পড়েছি। পড়ালেখা করতে হলে ইংরেজি ভাষার চর্চা করতে হচ্ছে। চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে সামাজিক ও ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে ইংরেজি বলার অভ্যাস করতে হচ্ছে।

  • সর্বশেষ