শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১২ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের আইসিআইসিআই ব্যাংকের সাবেক এমডি চন্দা কোচারের বিরুদ্ধে লুক আউটের নোটিশ জারি করলো সিবিআই

দুর্জয় চক্রবর্তী: আইসিআইসিআই ব্যাংক-ভিডিওকন দুর্নীতি মামলায় ব্যাংকের প্রাক্তন এমডি ও সিইও চন্দা কোচার এর স্বামী দীপক কোচার ও ভিডিওকনের ম্যানেজিং ডিরেক্টর ভেনুগোপাল ধুতের পর এবার চন্দা কোচারের বিরুদ্ধেই লুক আউটের নোটিশ জারি করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। ২০১২ সালে ভারতের ভিডিওকন গ্রুপকে অবৈধভাবে ৩ হাজার ২৫০ কোটি রুপি পাইয়ে দেয়ার অভিযোগে এ পদক্ষেপ নেয় সিবিআই। ফার্স্ট পোস্ট, বিজনেস টাইমস, এবিপি আনন্দ
সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালের মার্চ মাসে প্রাথমিক তদন্ত শুরু করে সিবিআই। সেবছরই শেষ হওয়া প্রাথমিক তদন্তে সারা ভারতে সব বিমানবন্দরগুলোতে দীপক কোচার ও ভেনুগোপাল ধুতের বিরুদ্ধে লুক আউটের নোটিশ জারি করা হয়। এবার তাদের সঙ্গে প্রথমবারের মতো চন্দা কোচারের নামেও লুক আউটের নোটিশ জারি করা হলো। ইতিমধ্যেই নোটিশটির প্রতিলিপি ভারতের বিভিন্ন বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়েছে বলে সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে। এর ফলে চন্দা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে বিমানবন্দর ছাড়তে পারবেন না। ২০১২ সালে ভারতের ভিডিওকন গ্রুপকে দুর্নীতির মাধ্যমে নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে তিন হাজার ২৫০ কোটি রুপি ঋণ পাইয়ে দেন চন্দা কোচার। ঋণ অনুমোদিত হওয়ার কিছুদিনের মধ্যেই চন্দার স্বামী দীপক কোচারের নিউ পাওয়ার রিনিউয়েবলে বিনিয়োগ করেন ভেনুগোপাল ধুত।
গত মাসে চন্দাকে বরখাস্ত করে আইসিআইসিআই ব্যাংক কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়