শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪১ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাগজের শহীদ মিনারে ফুলবাড়ীতে প্রতিবন্ধি শিশুদের শ্রদ্ধা নিবেদন

রজব আলী: বিদ্যালয় কিংবা আশপাশে নাই কোন শহীদ মিনার, তাতে কি? শারীরিক ভাবে প্রতিবন্ধি তবুও চেতনা আছে বুকে, সেই চেতনার প্রতিফলন ঘটাতে কাগজের শহীদ মিনার বানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে, প্রতিবন্ধি শিশুরা, শহীদদের প্রতি প্রভাত ফেরি ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলার বেতদিঘি ইউনিয়নের দলদলিয়া পথশিশু ও বুদ্ধি প্রতিবন্ধি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই প্রভাত ফেরি ও শ্রদ্ধা নিবেদন করে, বিদ্যালয়টিতে অধ্যায়নরত প্রতিবন্ধি শিশুরা। প্রভাত ফেরি ও পুষ্পার্পন র্কমসূচিতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিদুৎ কুমার পাল ও বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আইদুল ইসলামসহ অনান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আইদুল ইসলাম বলেন তিনি নিজ উদ্যোগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে দীর্ঘ ৫ বছর থেকে এই এলাকার সুবিধা বঞ্চিত পথশিশু ও প্রতিবন্ধি শিশুদের শিক্ষা প্রদান করলেও এখন পর্যন্ত সরকারি ভাবে কোন অনুদান পাননি। তাই কাগজের শহীদ মীনার তৈরি করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়