শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০ জনের পরিচয় মিলেছে, লাশ হস্তান্তর

নিউজ ডেস্ক: চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন করার পর লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এই তথ্য জানান। এনটিভি

সোহেল মাহমুদ বলেন, ‘৬৭ জনের লাশ মর্গে আনা হয়েছে। এখন পর্যন্ত নিহত ৪০ জনের পরিচয় শনাক্ত হওয়া গেছে। তাদের লাশের ময়না তদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২৭ টি লাশ এখনও মর্গে রয়েছে। এই লাশগুলো ঢাকার বিভিন্ন হাসপাতালে হিমাগারে পাঠানো হবে। সবগুলি লাশেরই ডিএনএ স্যাম্পল এর জন্য থাই মাসল ব্লাড দাঁত ও হাড় সংগ্রহ করা হয়েছে। এগুলো মালিবাগ সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।’

সোহেল মাহমুদ আরো বলেন, ‘আগামী দুইদিনের ভেতর বাকি লাশের পরিচয় শনাক্ত না হলে আগামী রোববার থেকে দাবীকৃত স্বজনদের সকলের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং লাশের সাথে তা ম্যাচিং করা হবে। যদি তা মিলে যায় তখন তাদেরকে লাশ হস্তান্তর করা হবে।’

মাহমুদ আরো বলেন, ‘এই লাশের সঙ্গে কয়েকটি মানবদেহের অংশ পাওয়া গেছে। ডিএনএ রিপোর্টের পরে বলা যাবে সেগুলো একই মানবদেহের নাকি ভিন্ন ভিন্ন মানবদেহের।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়