শিরোনাম
◈ এক্সিলারেট টার্মিনাল চালু, রাতেই বাড়বে গ্যাস সরবরাহ ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৪ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড: সলিমুল্লাহ বলেছেন, বাংলা ভাষার বিকৃত ব্যবহার শহীদদের সঙ্গে বিশ্বাস ঘাতকতার সামীল

রুহল আমিন:  ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ও লেখক ডঃ সলিমুল্লাহ বলেছেন, বাংলা ভাষার বিকৃত ব্যবহার করা মানে শহীদদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা। কোন আইন নেই যে যার মতো বাংলা ভাষা ব্যবহার করছে। তিনি বলেন, আমাদের দেশের শীর্ষ ব্যক্তিরা টিভি চ্যানেল, ব্যাংক, ও হাসপাতাল গুলোর ইংরেজী নাম রেখেছে। এগুলোর কি বাংলা নাম দেওয়া যায় না। এটা নষ্টামি বা বিশ্বাস ঘাতকতা। এর জন্য কি আমরা আন্দোলন করেছি। শহীদরা কি এজন্য রক্ত দিয়েছিলেন। এমনকি ডাক্তাররা রোগীকে যে প্রেসক্রিপশন দেয় তাতে ইংরেজী লেখা। কিন্তু অন্য দেশে তাদের জাতীয় ভাষার আলোকে সব কিছু ব্যবহার করা হয়।

তিনি বুধবার নিউজ টুয়েন্টি ফোর চ্যানেলের জনমত গণতন্ত্র অনুষ্ঠানে আরো বলেন, মূল সমস্যা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে বাংলা ভাষার ব্যবহার না করা। একটা তিন বছরে বাচ্চাকে ইংরেজী মিডিয়ামে ভর্তি করানো হয় রাষ্ট্র কি তা দেখেন। আগে বাংলা ভাষা তারপর অন্য ভাষার প্রতি গুরুত্ব দিতে হবে ।

তিনি আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা প্রতিদিন প্রণাম করি। শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর হেরফের প্রবন্ধ লিখেছেন সেখানে তিনি বলেছেন, শিক্ষাই মাতৃভাষা শিক্ষাই মাতৃদুধের মতো। রবীন্দ্রনাথ ঠাকুর যে মাতৃভাষার কথা বলেছেন আজ তা অনেক বদলে গেছে।আমরা ইংরেজীকে প্রধান্য দিচ্ছি, কিন্তু বাংলা ভাষাকে প্রাধান্য দিচ্ছি না। আমরা যদি শিক্ষার সম্পচারণ করতে চাই তা একমাত্র বাংলা ভাষাই সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়