শিরোনাম
◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৩ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেরেও অ্যাটলেটিকোকে তাচ্ছিল্য করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : আগের তিন মৌসুমেই ফাইনালে উঠেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। স্প্যানিশ ক্লাবটি ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়ে এবার টানা চতুর্থ শিরোপার খোঁজ করছেন রোনালদো। কিন্তু চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার এই অনুসন্ধান থেমে যেতে পারে শেষ ষোলোর মঞ্চেই। কাল এই মঞ্চের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে হেরেছে রোনালদোর দল জুভেন্টাস। ইতিহাস এরই মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে রোনালদোকে। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে এর আগে জুভেন্টাস যে শেষ চারবার হেরেছে, একবারও কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি।

কিন্তু ওয়ান্ডা মেট্রোপলিতানোয় পর্তুগিজ তারকাকে দেখে এসবের কিছুই বোঝা যায়নি। বরং হারের পরও অ্যাটলেটিকোকে একরকম তাচ্ছিল্যই করেছেন রোনালদো। সেটি বোধ হয় রিয়ালে থাকতে মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে তার অতীত পারফরম্যান্সের জন্য। ‘মাদ্রিদ ডার্বি’তে সর্বোচ্চ এই গোলদাতা কাল একবার নয় দু-দুবার অ্যাটলেটিকোকে বুঝিয়ে দেন, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে তার ধারে কাছেও নেই অ্যাটলেটিকো।

অ্যাটলেটিকোর গোলপোস্ট তাক করে সাতটি শট নিয়েছেন রোনালদো। এর মধ্যে দূরপাল্লার ফ্রি-কিক থেকে একটি শট পোস্টে রাখতে পেরেছিলেন, অ্যাটলেটিকো গোলরক্ষক ওবলাক তাকে হতাশ করেন। হতাশ করেছে অ্যাটলেটিকোর সমর্থকগোষ্ঠী ‘কোলচেনোরোস আল্ট্রাস’রাও। ম্যাচ চলাকালীন ‘ধর্ষক রোনালদো’ দুয়ো শুনেছেন তাদের কাছ থেকে। কিন্তু রোনালদো মুখ বুঁজে থাকার পাত্র নন। হাতের পাঁচটি আঙুল দেখিয়ে জুভ তারকা বুঝিয়ে দেন, পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছি তোমরা কয়টি জিতেছ?

ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় ওয়ান্ডা মেট্রোপলিতানোর মিক্সড জোনেও একই আচরণ করেন রোনালদো। স্টেডিয়াম ছাড়ার সময় হাতের পাঁচ আঙুল দেখিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা বলেন, ‘আমার পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা আছে। অ্যাটলেটিকোর নেই।’ তুরিনে জুভেন্টাস মাঠে ১২ মার্চ গড়াবে ফিরতি লেগের খেলা।

  • সর্বশেষ