শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩০ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাষা আন্দোলন পাকিস্তান সরকারের ভিত নড়বড়ে করে দিয়েছিলো, বললেন মোল্লা মো. আবু কাওসার

লিয়ন মীর : স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন পকিস্তান সরকারের ভিত নড়বড়ে করে দিয়েছিলো। বাঙালিরা অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রক্ত দিয়ে লড়তে পারে একথা পাকিস্তান সরকারের ধারণায় ছিলো না। ভাষা আন্দোলন ছিলো পকিস্তান সরকারের শোষণ-নির্যাতন থেকে বাঙালির মুক্তির প্রথম ধাপ।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম নেতা। ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে বাংলাদেশের স্থপতি সেদিনের তরুণ যুবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৃঢ়কন্ঠে ঘোষণা দিয়েছিলেন, ‘বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের শিক্ষার বাহন ও আইন আদালতের ভাষা করা হউক’। ১৯৪৭ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সুদীর্ঘ এক হাজার ৬৩৫ দিন পরও এই ঘোষণা অমর হয়ে ওঠে বাঙালির ভাষা আন্দোলনে আতœদানের মাধ্যমে। বাঙালির ২১ ফেব্রুয়ারি আজ বিশ্বে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। পূর্ব পাকিস্তানকে ছুঁড়ে ফেলে বাঙালি আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছে এই ২১ ফেব্রুয়ারির রক্তমাখা সিঁড়ি বেয়ে।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে অসীম তাৎপর্য বহন করে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, জব্বারসহ অজস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। পৃথিবীতে আর কোনো জাতিকে তার মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য রক্ত দিতে হয়নি। অমর সাহিত্যবিশারদ মীর মশাররফ হোসেন লিখেছেন, ‘মাতৃভাষায় যাহার শ্রদ্ধা নাই সে মানুষ নহে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়