শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২১ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছরে বৈশ্বিক ইসলামিক বন্ড বিক্রি ৯ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে, জানিয়েছে মুডিস রেটিং

নূর মাজিদ : বিশ্বের শীর্ষ স্থানীয় একটি রেটিং এজেন্সি জানিয়েছে, চলতি বছরের শেষে ২০২০ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসলামিক বন্ড বিক্রির পরিমাণ ৯ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। গত মঙ্গলবার এক অর্থনৈতিক প্রতিবেদনে মুডিস রেটিং অ্যান্ড সার্ভিসেস এই তথ্য প্রকাশ করে। সিএনবিসি, নিক্কেই এশিয়া রিভ্যিউ

চলতি বছর অনেক মুসলিম প্রধান দেশের সরকার তাদের চলতি বাজেট ঘাটতি পূরণে বন্ড বিক্রির পরিমাণ বৃদ্ধি করবে। ২০১৮ সালেই এর আভাষ পাওয়া গেছে। গতবছর মুসলিমপ্রধান দেশগুলোর ইস্যুকৃত বন্ডের বিক্রির পরিমাণ ছিলো৫ শতাংশ কমে ৭ হাজার ৮শ কোটি ডলার। এই সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে অনেক দেশই বাজেট ঘাটতি কাটিয়ে ওঠে এবং বিভিন্ন উচ্চাভিলাষী খাতে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করে। এরমধ্যেই ২০১৮ সালের শেষদিকে বৈশ্বিক তেলের বাজারের দরপতন ঘটে। ফলে উচ্চাভিলাষী বাজেট এবং গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে নগদ অর্থ সংকটের বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে। মুডিস রেটিং জানায়, এই সকল কারণেই চলতি বছর ইসলামি বন্ড বিক্রির পরিমাণ বাড়বে।

ইতোপূর্বে, ২০১৮ সালে মোট ৫ হাজার ৪৮০ কোটি ডলারের দীর্ঘমেয়াদি ইসলামি বন্ড বিক্রি হয়। যার মাঝে উপসাগরীয় অঞ্চলে বিক্রি হয় ২ হাজার ২১০ কোটি ডলারের বন্ড। অপরদিকে মালয়েশিয়া বিক্রি করে ১ হাজার ৫৫০ কোটি ডলারের বন্ড। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় ইসলামি বন্ড বিক্রির পরিমাণ ছিলো ১ হাজার ৬০ কোটি ডলার।

  • সর্বশেষ