শিরোনাম
◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২১ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি অসীম সাহা শ্রদ্ধাভাজনেষু

জাকির তালুকদার : ‘পূর্ব পৃথিবীর অস্থিও জ্যোৎস্নায় স্নাত হয়েছিলাম একাদশ শ্রেণির ছাত্র থাকাকালে। তার পরই পড়ে ফেলা হয়েছিলো ‘প্রগতিশীল সাহিত্যের ধারা’। সেখানে পেয়েছিলাম একটি দায়িত্বশীলতার কথা। প্রগতির দরোজায় কবি এক ‘ঊন্নিদ্র প্রহরী’। নিজের অজান্তেই সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে চেয়েছি কবি না হয়েও। আসলে কাঁধে তুলে দিয়েছেন আপনি। লেখক-কবিরা জানতেও হয়তো পারেন না তিনি কোন লেখা দিয়ে সুদূর মফস্বলের কোনো এক বা একাধিক সদ্য তরুণের মনে বুনে দেন স্বপ্নের বীজ। লেখক-কবির জীবনের সার্থকতা এটাই। তার সাহিত্যকর্মের শ্রেষ্ঠ পুরস্কার এটাই।
বাদবাকি যেসব প্রাতিষ্ঠানিক পুরস্কার লেখকের জীবনে আসে, সেগুলো সবই বাই-প্রোডাক্ট। চিনিকলে যেমন মোলাসেস। পুরস্কারে খুশি হয় লেখকের পরিবারের মানুষ, সঙ্গী-সাথিরা, অনুরক্তরা। কিন্তু প্রকৃত লেখকের কাছে সেগুলো একটিমাত্র দিনের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ ছাড়া আর কিছুই নয়। কারণ তাকে এক জায়গায় থেমে থাকলে চলে না। তিনি অনুষ্ঠান শেষে লেখার টেবিলে বসেন। আর তৎক্ষণাৎ ঢুকে পড়েন সেই লেখার মধ্যে। তিনি তখন তার নতুন লেখার জগতের বাসিন্দা। পুরস্কারকে লেখক কাঁধে বা মনে বয়ে নিয়ে বেড়ান না। আমি জানি, আপনার ক্ষেত্রে এই কথা শতভাগ প্রযোজ্য। লেখালেখির আঙিনায় পা রাখে শত শত নারী-পুরুষ। কিন্তু সাহিত্যকে জীবনের প্রধান এবং সার্বক্ষণিক কর্ম হিসেবে গ্রহণ করতে পারে ক’জন! এই যে জীবনভর নিজেকে পুড়িয়ে পুড়িয়ে নানা পরীক্ষার মধ্য দিয়ে লেখক জীবনযাপন করে যাওয়া, সেই আত্মখনন করতে পারে ক’জন! আপনি পেরেছেন। আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত দাদা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়