শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মনবাড়িয়ায় মহাসড়কে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

তৌহিদুর রহমান নিটল: ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় সুর রহমান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মহাসড়কের চান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার চান্দুরা ইউপির ইব্রাহিমপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়ক এপার থেকে ওপারে যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক সুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হুসেন সরকার জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।ঘাতক ট্রাক সহ চালক কাউকে আটক করা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়