শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহড়ার সময় ভারতের বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান সংঘর্ষে নিহত ১

সাইদুর রহমান : ভারতের দক্ষিণাঞ্চল বেঙ্গালুরে এক বিমান মহড়ার সময় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ কর্ণাটকের বেঙ্গালুরুতে সূর্যকিরণ এরাবেটিকস টিমের ওই দুটি বিমানের তিনজন পাইলটের মধ্যে একজন মারা গেছেন। তবে বিমান বিধ্বস্তে অপর দুই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন।

এনডিটিভি বলছে, উত্তর বেঙ্গালুরুর ইয়েলাহানকা বিমান ঘাঁটিতে অনুশীলনের সময় বিমান দুটির সংঘর্ষ হয়। একদিন পরই দেশটির বিমান বাহিনীর আনুষ্ঠানিক মেগা মহড়া শুরু হওয়ার কথা রয়েছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু পুলিশ ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক এমএন রেড্ডি বলেন, বিমান দু'টিতে তিনজন পাইলট ছিলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। অপর দু'জন আহত হলেও তারা শঙ্কামুক্ত।

  • সর্বশেষ