শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০০ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ থেকে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত: হেলালুদ্দীন আহমদ

সারোয়ার জাহান: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। তৃতীয় ধাপ থেকে ইভিএম ব্যবহার করা হবে। মোট পাঁচটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সোমবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন ইসি সচিব।

নির্বাচন কমিশন বলেন, প্রত্যেকটি ধাপে ইভিএম ব্যবহারের পরিকল্পনা ছিলো আমাদের । কিন্তু বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে একটু দেরি হওয়ায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

কতগুলো উপজেলায় ইভিএম ব্যবহার করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের আগেই সিদ্ধান্ত ছিল যে, সদর উপজেলাগুলোয় ইভিএম ব্যবহার করব। তৃতীয় থেকে পঞ্চম ধাপে ইভিএম ব্যবহারের পরিকল্পনা এখন পর্যন্ত আমাদের আছে।’

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ১২৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া চতুর্থ ধাপ ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ