শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫২ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে ২৫ ফেব্রুয়ারিই ভিয়েতনাম যাচ্ছেন কিম

আব্দুর রাজ্জাক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারো বৈঠকে বসতে ভিয়েতনাম যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ মাসেরই ২৭ অথবা ২৮ তারিখ উভয় নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে কিন্তু কিম ২ দিন আগেই সেখানে যাচ্ছেন বলে অন্তত ৩টি সূত্রে জানা গেছে। রয়টার্স, ইয়ন, আল-জাজিরা, এনডিটিভি

গত ১২ জুন সিংগাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে ঐতিহাসিক প্রথম বৈঠকটি হয়েছিলো। এর পর থেকে দ্বিতীয় আরেকটি বৈঠকের সম্ভাবনার কথা জানাচ্ছিলো ওয়াশিংটন ও পিয়ংইয়ং। তারই ধারবাহিকতায় আগামী ২৭ বা ২৮ তারিখ ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয় বৈঠকটি হতে যাচ্ছে।

আসন্ন সফরে কিম হ্যানয়ে ভিয়েতনামের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে। সূত্রটি পরিচয় গোপন করেছে কেননা কিমের সফরের বিষয়ে যে কোন তথ্য অতিস্পর্শকাতর বলে তাদের দাবি।

ভিয়েতনাম সফরে কিম দেশটির নেতাদের সঙ্গে শুধু বৈঠকই করবেন না বরং দেশটির কয়েকটি প্রকল্পও ঘুরে দেখবেন। তিনি দেশটির বন্দর শহর হাই ফোং ও ভ্রমন করবেন বলে সূত্র জানিয়েছে।

  • সর্বশেষ