শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে জঙ্গীদের হামলায় ৪০ সেনা সদস্য নিহত হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

মোহাম্মদ মাসুদ : সম্প্রতি জম্মু, কাশ্মীরে ভারতীয় সেনাদের উপর কাশ্মীরে জঙ্গী গোষ্ঠীর হামলায় ৪০ জন নিহত হবার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। যমুনাটিভি

বৃহস্পতিবার নয়াদিল্লীর বাংলাদেশ  দূতাবাস থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বার্তায় বলা হয়, ‘জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় জঙ্গি গোষ্ঠীর হামলার নিহত সিআরপিএফ সেনাদের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করার সাথে সাথে ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়। একই সাথে সে টিঠিতে যে কোন জঙ্গী হামলার বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স ও এরকম দু:খজনক সময়ে ভারতের জনগণের পাশে বাংলাদেশের সহানুভূতির কথা প্রকাশ করা হয়।

উল্লেখ্য বৃহস্পতিবার ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় ভারতের সেন্ট্রাল রিজার্ভড পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়ি বহরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী। হামলার পরপরই জঙ্গি গোষ্ঠী জইশ ই মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়