শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪১ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় ৩০টি গরু উদ্ধার

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৩০টি চোরাই গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-৪৮ (বিজিবি)।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিছনাকান্দি সীমান্তের ইসলামাবাদ এলাকা থেকে এ গরুগুলো উদ্ধার করে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।

টহল কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে গেলে ৩০টি গরু উদ্ধার করতে সক্ষম হই। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

  • সর্বশেষ