শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৫ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বিদেশ সফরে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী, মিউনিখ সিকিউরিটি সম্মেলনে যোগ দিচ্ছেন শুক্রবার

তরিকুল ইসলাম : ছয়দিনের রাষ্ট্রিয় সফরে জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্য প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা সন্ধ্যা ৭টা নাগাদ জার্মাানী পৌঁছেছেন। জার্মানি হয়ে আমিরাতে যাবেন তিনি। আর এটাই হচ্ছে শেখ হাসিনার নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর। মিউনিখে পৌঁছেই স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে হোটেল শেরাটনে প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। আগামী কাল সকালে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

মিউনিখ সম্মেলনে যোগ দেওয়ার মধ্যে দিয়েই বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিশ্বের ২৫ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধানসহ অংশ নেবেন। যেখানে রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, ইকোনমিক কূটনীতিসহ রোহিঙ্গা ইস্যুটিও গুরুত পাচ্ছে। এছাড়া ২০১৭ সালের নোবেলবিজয়ী সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনস- আইসিএএন এর নির্বাহী পরিচালক বিয়াট্রিস ফিন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর ফাতোও বেনসুদার সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করবেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট বোর্জ ব্রেন্ডি এবং জিগসর সিইও জারেড কোহেনের দেওয়া যৌথ নৈশভোজেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা সহযোগিতার ওপর তিনি আলোচনায় অংশ নেবেন। এ ছাড়া শুক্র ও শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বিভিন্ন সেশন ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আয়োজিত ‘হেলথ ইন ক্রাইসিস-হু কেয়ার্স’ শীর্ষক গোলটেবিল আলোচনাতেও অংশ নেবেন। শনিবার ‘ক্লাইমেট চেইঞ্জ অ্যাজ এ সিকিউরিটি থ্রেট’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় যোগ দেবেন শেখ হাসিনা।

রাতে তিনি রওনা হবেন দোহার উদ্দেশ্যে। সূচি অনুযায়ী, ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আবুধাবি সফর করবেন শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতে চতুর্দশ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিইএক্স-২০১৯) অংশ নেওয়ার পাশাপাশি দেশটির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এই সফরে আল বাহার প্যালেসে ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাত হবে।

এছাড়া আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং আমিরাত অব দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমসহ অন্যান্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। সেন্ট রেগিস আবুধাবি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে ২০ ফেব্রুয়ারি ঢাকা ফিরবেন শেখ হাসিনা।

  • সর্বশেষ