শিরোনাম
◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত?

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০১ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসি বলতে গিয়ে কারাগারে হাজীগঞ্জের কলেজ ছাত্র!

কেএসবি রুজমন, চাঁদপুর(হাজীগঞ্জ): আজ ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস। দিবসটি উদযাপন করতে কলেজছাত্র আনিসুর রহমান ভালোবাসার কথা বলতে গিয়ে এখন কারাগারে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া মোবাইল কোর্ট পরিচালনা করে ওই কলেজ ছাত্রকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টায় হাজিগঞ্জ উপজেলার পিরোজপুর বাজারের ব্রিজ সংলগ্ন অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রী ওই কলেজছাত্র আনিসুর রহমানকে জুতাপেটার কথা বলায় কলেজ ছাত্র থাপ্পড় মারলেন।

কলেজ ছাত্র আনিসুর রহমান হাজিগঞ্জ উপজেলার ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।অন্যদিকে পিরোজপুরের উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রী অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

স্কুল শিক্ষার্থী বলেন, আমার এক বান্ধবীকে দিয়ে মোবাইল নাম্বার পাঠায় আনিসুর রহমান।পরে আমি ওই বান্ধবীর মাধ্যমে আনিসুর রহমান কে আমার সামনে এসে ভালোবাসার কথা বলার সাহস থাকলে আসতে বলি। পরে ওই কলেজ ছাত্র আমার সামনে এসে ভালোবাসার কথা বলে। আমি এর প্রতিবাদ করলে আমাকে থাপ্পর মারে। বিষয়টি আমার অভিভাবক দের জানালে তারা আইনের আশ্রয় নেয়।
ঘটনার খবর পেয়ে হাজী গঞ্জ থানার উপ-পরিদর্শক সুমন ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্র আনিসুর রহমানকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ দিনের সাজা দিয়েছেন।

  • সর্বশেষ