শিরোনাম
◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৬ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে আদিবাসী গৃহকর্মী ধর্ষণ অভিযুক্ত গৃহকর্তা ইউসুফ গ্রেফতার

সুমন পাইক : রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে ১৬ বছর বয়সী গারো গৃহকর্মী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা মো. ইউসুফ হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিার দুপুরে কাপ্তানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ভিকটিম কিশোরী ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।

র‌্যাব জানায়, শেরপুর থেকে গত মাসে ওই কিশোরী ঢাকায় আসে। তাদের এলাকার পরিচিত একজনের মাধ্যমে গুলশানের কালাচাঁদপুরের মো. ইউসুফের (৪৫) বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেয়। বুধবার ইউসুফের স্ত্রী বাসার বাইরে গেলে ফাঁকা বাসায় একা পেয়ে গারো গৃহকর্মীকে ধর্ষণ করে ইউসুফ। খবর পেয়ে ইউসুফের স্ত্রী বাসায় এসে কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তী করে এবং স্বামীর অপকর্মের কথা বলে দেন। ঘটনার পর থেকে ইউসুফ পলাতক ছিলো।

গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পুলিশের বিশেষায়িত বাহিনী র‌্যাব ও গোয়েন্দা সংস্থা ডিবি যৌথ অভিযান চালিয়ে মো. ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযাই পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে। ভিকটিম ও তার পরিবারকে সব ধরনের সহায়তা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়