শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্ডিয়ান্স ওয়েলসেও দেখা মিলবে না মারিয়া শারাপোভার

স্পোর্টস ডেস্ক : ভাগ্য যেনো সহায় হচ্ছেনা মারিয়া শারাপোভার। কাঁধে ইনজুরির কারণে আগামী মাসে অনুষ্ঠিতব্য ডব্লিউটিএ ইন্ডিয়াস ওয়েলস মাস্টার্স টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মারিয়া শারাপোভা। টুর্নামেন্ট আয়োজক এই তথ্য নিশ্চিত করেছে।

ডান কাঁধের সমস্যার কারনে গত মাসে সেইন্ট পিটার্সবার্গ টুর্নামেন্ট থেকেও নাম প্রত্যাহারে বাধ্য হয়েছিলেন ৩১ বছর বয়সী এই রুশ তারকা। ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের আয়োজক বিএনপি পারিবাস ওপেন এ সম্পর্কে জানিয়েছে এই একই সমস্যার কারণে ক্যালিফোর্নিয়ায় আগামী ৪-১৭ মার্চে অনুষ্ঠিতব্য মাস্টার্স টুর্ণামেন্টেও শারাপোভা খেলতে পারছেন না। আয়োজকরা জানিয়েছেন মূল ড্র’তে তার পরিবর্তে জার্মানীর মোনা বার্থেলকে অন্তর্ভূক্ত করা হবে।

১৫ মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৭ সালে কোর্টে পুনরায় ফিরে এসেছিলেন শারাপোভা। নতুন করে ফিটনেস ফিরে পেতেও তাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলতে ব্যর্থ হয়েছেন বিশ্বের সাবেক এই শীর্ষ তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়