শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ মাইলফলকে বেনজিমা

স্পোর্টস ডেস্ক : করিম বেনজিমা ইয়োহান ক্রুইফ অ্যারেনায় গুরুত্বপূর্ণ জয়ে দ্বিতীয়ার্ধে গোল করেন করিম বেনজিমা। তাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মাইলফলকে নাম লিখলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
আয়াক্সকে ২-১ গোলে হারাতে ৬০ মিনিটে লক্ষ্যভেদ করেন বেনজিমা। কেবল চতুর্থ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
মাত্র তিনজন খেলোয়াড় তাদের চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে বেনজিমার চেয়ে বেশি গোল করেছেন। ১২১ গোল করে সবার উপরে ক্রিশ্চিয়ানো রোনালদো। তারপরে আছেন লিওনেল মেসি (১০৬) ও রাউল (৭১)।
৬০ গোলের কীর্তি গড়তে বেনজিমা খেলেছেন ১১০ ম্যাচ। জিতেছেন ২০১৪, ২০১৬.  ২০১৭ ও ২০১৮ সালের শিরোপা।
গত মৌসুমে ধুঁকতে থাকা বেনজিমা এবার দারুণ ফর্মে আছেন। বিশেষ করে নতুন বছরে। ২০১৯ সালে এরই মধ্যে ৮ গোল করেছেন তিনি। তাতে সব ধরনের প্রতিযোগিতায় লা লিগা খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলে মেসির পাশে ফরাসি ফরোয়ার্ড।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় আয়াক্সের বিপক্ষে ম্যাচ সবসময় উপভোগ করেন বেনজিমা। এনিয়ে ডাচ প্রতিপক্ষের সঙ্গে ৬ ম্যাচ খেলে ৮ গোলে অবদান তার, চারটি করে গোল ও অ্যাসিস্ট। গোল ডটকম/ বাংলা-ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়