শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাদেরকে ভালোবাসেন মহান আল্লাহ

আমিন মুনশি : ভালোবাসার ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ পাক অসংখ্য আয়াত নাজিল করেছেন। ভালোবাসা মানুষের মৌলিক মানবীয় গুণাবলির একটি অন্যতম শ্রেষ্ঠ গুণ। মানবীয় গুণাবলি বিকাশে বা সুকুমারবৃত্তি অর্জনের মূলেও রয়েছে বিশ্বাস, আশা ও ভালোবাসা।

পবিত্র কোরআন থেকে কয়েকটি উদ্ধৃতি- ‘আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন।’ (বাকারা: ১৯৫; আলে ইমরান: ১৩৪ ও ১৪৮; মায়িদা: ১৩ ও ৯৩)।

‘আল্লাহ পবিত্রদের ভালোবাসেন (তাওবা: ১০৮)। আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’(বাকারা: ২২২)

‘আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন (আলে ইমরান: ৭৬; তাওবা: ৪ ও ৭)।’

‘আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের ভালোবাসেন (আলে ইমরান: ১৪৬)। আল্লাহ (তাঁর ওপর) নির্ভরকারীদের ভালোবাসেন।’ (আলে ইমরান: ১৫৯)

‘আল্লাহ ন্যায়নিষ্ঠদের ভালোবাসেন।’ (মায়িদা: ৪২; হুজুরাত: ৯; মুমতাহিনা: ৮)।

‘আল্লাহ মুজাহিদদের ভালোবাসেন (ছফ: ৪)। আমি (আল্লাহ) তার মাঝে ভালোবাসা দিয়েছি।’ (ত্বহা: ৩৯)

  • সর্বশেষ