শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনকে চ্যালেঞ্জ করে বিএনপির ১৮ প্রার্থীর মামলা

শিমুল মাহমুদ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা করেছেন বিএনপির ১৮ প্রার্থী। বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপির ওই প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল) এর পাঠানো মামলার বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

ওই বিবরণী থেকে জানা যায়, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী গত ১২ ফেব্রুয়ারি মামলা করেছেন। তাদের মামলা নম্বর যথাক্রমে ০৫/১৯ ও ০৬/১৯।

বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান, মুন্সীগঞ্জ-৩ আসনের আব্দুল হাই ও ভোলা-২ আসনের প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম মামলা করেছেন ১৩ ফেব্রুয়ারি। তাদের মামলা নম্বর যথাক্রমে ০৯/১৯, ১০/১৯, ১১/১৯, ১২/১৯ ও ১৩/১৯।

এছাড়া ১৪ ফেব্রুয়ারি সম্ভাব্য যেসব প্রার্থী মামলা করবেন তারা হলেন, বিএনপির মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত, নরসিংদী-৫ আসনের ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ, ঢাকা-৫ আসনের নবী উল্লাহ নবী ও ঢাকা-২ আসনের ইরফান ইবনে আমান অমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়