শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ নিবন্ধন শুরু হচ্ছে কাল

আল-আমিন : চলতি বছরে-২০১৯ সালে হজে গমনেচ্ছুদের জন্য নিবন্ধন বৃহস্পতিবার শুরু হচ্ছে। চলবে ৫ মার্চ পর্যন্ত। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য সর্বশেষ প্রাক নিবন্ধনের ক্রমিক নম্বর ২২ হাজার ৭৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বশেষ ক্রমিক নম্বর চার লাখ ৭৯ হাজার ৮১৫।

এ সময়ের মধ্যে নির্ধারিত ক্রমিকের মধ্যে উল্লিখিত প্রাক নিবন্ধিত কোনো ব্যক্তি নিবন্ধন সম্পন্ন না করলে তার পরিবর্তে জাতীয় হজ ও ওমরার নীতি সংশোধিত ১৪৪০ হিজরি ২০১৯ খ্রিস্টাব্দ এর ৩.১.৮ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী ক্রমিকের প্রাক নিবন্ধিত ব্যক্তিদের নিবন্ধনের জন্য আহ্বান জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ